BD Share Tips: Active TA Chart

রবিবার, ৪ এপ্রিল, ২০২১

শেয়ার বাজার টিপস HmShamim_MySecrets।


Hm Shamim’s My Secret Series

My Secret = 1

সহজ টি+2 থেরাপি:

যদি কোন আইটেম এক টানা বাড়তে বাড়তে Rsi 90+ হয় তখন অপেক্ষা করুন , যত স্পিড rsi 90+ হইছে ঠিক ততো স্পিড কারেক্শন হয়ে rsi 70 এর আসে পাশে আসবে , ঠিক তখনই এন্ট্রি দিবেন আর টি+2 তে খালাস করবেন , এই থেরাপী 90% ক্ষেত্রে সাকসেসফুল হয়।

My Secret = 2

সেল থেরাপী:

যদি আপনার হোল্ডিং এ এমন কোনো আইটেম থাকে যার MACD এর নীল লাইন উপর থেকে নিচে এসে পিঙ্ক লাইন কে টাচ করে তখন ই সেল করে দিন , কারণ পিঙ্ক লাইন টাচ করার পর মেক্সিমাম সময় দেখা যায় আইটেম স্লো হয়ে যায় , এই ফর্মুলা প্রায় 90% ক্ষেত্রে সফল।

My Secret = 3

সেল থেরাপী:

এই মুভিং এভারেজ গুলা যদি একটাও bullish থেকে bearish হয় , সাথে সাথে সেল দিয়ে দিবেন , প্রয়োজন হলে আবার নিবেন , এই ফর্মূলা 90% ক্ষেত্রে সফল হয়।

My Secret = 4

ইয়ারলি মিনিমাম 5/6 টা আইটেম এর 300/400% গেম হয় , প্রথম দ্বিতীয় টা ধরতে পারবেন না , কারণ এই আইটেম গুলার রেস দেখলে ভয় পাবেন , মনে হবে 12000 ভোল্টেজ এর ইলেক্ট্রিক তার , তাই তিন নাম্বার টার দিকে নজর দেন , আর আগের গেম হয়ে যাওয়া গুলার সাথে চুল ছেড়া বিসিলেশন করে মিল খুঁজে বের করেন , যদি মিলে যায় , তাহলে তো আপনি আলাউদ্দিন এর চেরাগ পেয়েই গেলেন।

My Secret = 5

অনেক সময় দেখা যায় 10 টা জাঙ্ক এর মধ্যে 9 টা গেম হচ্ছে কিন্তু 1 টার হচ্ছে না , তার অনেক গুলা কারণ এর মধ্যে একটা কারণ হতে পারে যে আপনার হোল্ডিং এমাউন্ট গ্যামলার দের চোখে পরার মতো , দরুন আপনি যেই জাঙ্ক টি হোল্ড করছেন তার পাবলিক পার্সেন্টেজ 20 লাখ তার মধ্যে আপনার একটা পোর্টপোলিও তে এক লাখ, এইটা ই গেম এর ক্ষেত্রে বাঁধা হতে পারে , তাই এমন আইটেম যদি আপনার নেওয়ার ইচ্ছে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অন্তত 10 টা পোর্টপোলিও ব্যবহার করতে হবে , না হলে আপনাকে যোগ যোগ অপেক্ষা করতে হবে।

My Secret = 6

2010 থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তবে একটা জিনিস আমরা দেখতে পাবো রমজান মাসে কিছু নিদ্দিষ্ট লেভেল এর শেয়ার এর পারপরমেন্স টপ ক্লাস এর হয় , এর বেশী কিছু বলতে চাই না , কারণ আমি মনে করি এর চেয়ে বেশী বলা ঠিক নয় , আর আমি এ ও বিশ্বাস করি যে আমি যা বলতে চেয়েছি সবাই সেটা বুজতে পেরেছেন , কারণ 90% বিনিয়োগ এখন কারী স্মার্ট , যাক যেটা বলতে চেয়েছি সেটা হলো রমজান মাসে যেই আইটেম গুলা প্লে করে সেটা নিচ্ছই রমজান মাসে কালেকশন করে হয় না, অন্তত মিনিমাম তিন চার মাস আগে থেকেই এর মাস্টার প্ল্যান তৈরী হয়।

My Secret = 7

দরুন একটা কোম্পানি প্রতিদিন গড় লেনদেন 10/11 লাখ হচ্ছে , হটাৎ একদিন দেখলেন যে প্রথম ঘন্টায় 6/7 লাখ ট্রেড হয়ে গেছে 3/4% প্রাইস বেড়ে , আপনি এই সুজুগ টা নিতে পারেন , টি2 তে আপনি 8/10% পেয়ে যাবেন , তবে এইটা করার আগে আপনাকে লাস্ট 15 দিন এর ট্রানওভার আর প্রাইস টা চেক করে নিতে হবে , যদি দেখেন ভলিউম আর প্রাইস একই জায়গায় ছিল , তাহলেই আপনার মিশন সফল।

My Secret = 8

দরুন আপনার তিনটা শেয়ার খুব ভালো লাগলো , যাদের অতীত ডিভিডেন্ড , eps , p/e , rsi , mf , macd , ইত্যাদি সব কিছুই আপনার দৃষ্টিতে 100/100 , এখন আপনাকে এই তিন টা থেকে যদি একটা সিলেক্ট করতে হয় তাহলে কি করবেন?

তিনটা কোম্পানির ই যথাক্রমে টোটাল শেয়ার :

A= 10 কোটি ,

B= 11 কোটি ,

C= 12 কোটি ,

আপনি A সিলেক্ট করুন , তাতে অন্য গুলার থেকে 10% বেশী প্রফিট পাবেন , সময় ও 10% কম লাগবে l

My Secret = 9

দরুন একটা শেয়ার এর প্রাইস 4 টাকা , পতি দিন ই এইটার হাই 4.10 থেকে লো 3.90 তে ট্রেড হয় , আর ক্লোস সেই 4 টাকা তেই , আপনার কাজ হবে ডেইলি 3.90 তে বসিয়ে রাখা , কেউ না কেউ দিবেই , যখন আপনার কালেকশন শেষ তখন আপনি ডেইলি 4.10 সেল বসিয়ে রাখুন , কেউ না কেউ নিবেই , আপনার সেল শেষ মানেই কস্ট বাদ দিয়ে 4% প্রফিট থাকবে , তবে এইটা জেড শেয়ার এ না করাই ভালো l

My Secret = 10

ধরুন আপনি কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন , সেই ক্ষেত্রে আপনাকে মিডিয়াম লেভেল এর একটা কোম্পানি সিলেক্ট করতে হবে , যেমন B বা N ক্যাটাগরিতে আছে এমন এইটা কোম্পানি সিলেক্ট করুন , যেটা সামনে ডিভিডেন্ড দিয়ে A ক্যাটাগরিতে যাওয়ার প্রবল সম্ববনা আছে , এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি আনলিমিটেড প্রফিট পাবেন , আর যদি আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে আপনি লিমিটেড প্রফিট পাবেন , কারণ যেহেতু ভালো কোম্পানিতে সবাই ইনভেস্ট করে তাই বেশী দাম কমে না আর কুচক্রী মহল ও এইটা নিয়ে সুবিধা করতে পারে না, তাই ক্যাপিটাল গেইন ও লিমিটেড থাকে , আর আপনি যেইটা সিলেক্ট করবেন সেটাতে অন্তত ডিভিডেন্ড এর ছয় মাস আগে ধীরে ধীরে ইনভেস্ট করবেন , আর ডিভিডেন্ড ডিক্লারের সাথে সাথে সেল দিয়ে বের হবে যাবেন l

My Secret = 11

দরুন আপনার কাছে চার্ট এর ওপর নাম যন্ত্রনা , চার্ট এর এনালাসিস গুলা আপনার মাথার পাশ দিয়েই যায় , ভিতরে আর ঢুকে না , আপনার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস , অনেক খুঁজেও মনের মতো কোন চিন পেলাম না MACD এর Divergence এর যা দিয়ে আপনাদের সহজে বুজানো যায় , তাই হাতে একে দিলাম , যদিও পিক টা তেমন ভালো হয় নাই , দরুন আপনার চোখে পরলো একটা ডাউন ট্রেন্ড এর আইটেম , যার 1নাম্বার থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে 2 নাম্বার এ শেষ হয়ে 3 নাম্বার( চিত্রের চিহ্নের ) এর দিকে উপরে উঠে আসছে একটা লাইন মেনটেইন্ট করে , এখন যদি 2 নাম্বার থেকে 3 নাম্বার এ আসার সময় যদি সব গুলা ধাপ সিঁড়ির মতো একটা লেভেল মেন্টেইন্ট করে উপরে আসে আর সেটা 80% কভার করে করে তাহলে আপনি 3 নাম্বার চিহ্নে এন্ট্রি দিতে পারেন , এন্ট্রি দেওয়ার পর যদি macd এর জিরো লাইন এর উপরে যেয়ে Divergence গুলা জিরো লাইন এর উপরে থাকে 4 নাম্বার ( চিত্রের চিহ্ন ) তাহলে হোল্ড করুন আর ইচ্ছে মতো সেল করুন , আর যদি আবার জিরো লাইন এর নিচে নেমে যায় , তাহলে সেল দিয়ে দিন , এই ফর্মুলা 90% সফল হয় l

My Secret = 12

সবার একটা কমন প্রশ্ন ভাই অমুক আইটেম কি রাখবো না সেল দিবো ? তাদের জন্য , যদি macd এর নীল লাইন এসে যদি পিঙ্ক লাইন কে এই ভাবে টাচ করে বা করার লক্ষণ দেখতে পান , তাহলে হোল্ড করুন , কারণ এই ভাবে এসে নীল লাইন টা পিঙ্ক লাইন কে টাচ করলে বা করে উপরের দিকে উঠলে 90% ক্ষেত্রে আপ ট্রেন্ড যাওয়ার সম্ববনা থাকে।

My Secret = 13

আমরা অনেক সময় বিভিন্ন গুজবে কান দিয়ে RSI 85/90 তে ও শেয়ার কিনি , অনেক সময় বিভিন্ন জনের কথা শুনে না দেখেই কোন চিন্তা ধারা ছাড়া কিনে পেলি গ্যাম্বলিং হওয়ার লোভ পরে , আপনার যদি অতিবিস্বাসী কেউ ও বলে যে এই আইটেম গ্যামলার ঢুকছে , আর আপনার ও যদি মনে হয় স্মার্ট মানির বিচরণ আছে , তাহলে অপেক্ষা করুন , অন্তত Rsi 70/75 আসতে দিন , যত বড়ো গ্যাম্বলিং এ হোক না কেন ? Rsi 85/90+ থেকে 70/75 এ আসতে বাধ্য , তখন না হয় অল্প কিছু দিয়ে মনের ইচ্ছে পূরণ করুন , আপনি হয়তো বলবেন ব্রেক আউট করছে ? তাহলে আপনাকে ও মনে করিয়ে দিতে চাই ব্রেক আউট করার পর ব্রেক ফেল করার ও অনেক স্মৃতি আছে।

My Secret = 14

অনেক সময় দেখা যায় স্ট্রং আপট্রেন্ড আইটেম এর কোথায় সেল করবো তা নিয়ে আমরা চিন্তিত থাকি , আসলে মেক্সিমাম প্রাইস পাওয়া টা ভাগ্যের বেপার , 2% মানুষ ও মেক্সিমাম প্রাইস পায় না , তবে বেশি কমে যেন না সেল দিতে হয় তার জন্য এই ফর্মুলা প্রয়োগ করতে পারেন যা 90% আইটেম এর ক্ষেত্রে সফল , দরুন আপনি Rsi আর Macd এর স্ট্রেট উপরে উটার চীন দেখে আপনি খুব হ্যাপি আর আপনি মনে মনে নিজের বানানো টার্গেট নিয়ে আশা বাধি , তখনই আপনি কিছু সময় এর জন্য বাস্তবে ফিরে এসে divergence এর টপ টা দেখুন , যদি দেখেন একই লেভেলে দুইটা divergence দাঁড়িয়ে আছে আর চুল পরিমান ছোট বড়ো নয় , তাহলে বুজতে হবে আপাদত গন্তব্য এই পর্যন্ত , আপনি চাইলে সেল দিতে পারেন , কারণ যদি বাড়ে ও এইখান থেকে , তাহলে ও কিছু দিন এইখানে সাইড ওয়ার্ক করবে , সাইড ওয়ার্ক এর পর তার পরবর্তী গন্তব্যের দিকে উপরে /নিচে যাবে , যদি ও দেখা যায় 85% আইটেম নিচের দিকে যেতে।

My Secret = 15

যারা নিটিং এ ধক্ষ নয় কিন্তু নিটিং করার স্বপ্ন দেখেন তাদের জন্য , আগে বেশি দাম এ সেল দেওয়ার চেষ্টা করেন , যেমন 20 টাকায় আপনার কিনা একটা শেয়ার আছে , সেটা যদি দেখেন 21 টাকায় ট্রেড হচ্ছে , তাহলে হোল্ডিং এমাউন্ট এর 30-50% এর যেকোন এমাউন্ট ছেড়ে দিন আর 19.70 বাই বসান , যদি কেউ দেয় তো দিলো , না দিলেও আপনার লস নাই , আর দাম বেড়ে হল্ট হলেও আপসোস থাকবে না , যেহেতু 50/70% আছে , এইভাবে কয়টা সাকসেসফুল ট্রেড করতে পারলে আপনার আস্তে আস্তে আর্তবিশ্বাষ বেড়ে যাবে , তখন আপনি দক্ষ হয়ে যাবেন l

My Secret = 16

শুধু তাদের জন্য যারা শেয়ার মার্কেট নতুন আসছেন বা আসার স্বপ্ন দেখছেন , আপনি হয়তো জাঙ্ক , ফান্ডা, লো পেইড , মিডিয়াম পেইড কিছুই চিনেন না , কিন্তু ভালো কোম্পানির নাম জানেন , যেমনঃ অলেম্পিক , স্কয়ারপারমা , বার্জার , ব্রিটিশ আমেরিকান টোবাকো , গ্রামীণ ফোন , ইত্যাদি কোম্পানির সু ক্ষেতির সম্পর্কে আপনার ধারণা আছে , আপনি কোন চার্ট বা এনালাসিস সম্পর্কে আপনার কোন ধারণা নাই , সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন , ডিএসই ওয়েব সাইট এ যেয়ে যেই কোম্পানি ভালো লাগে তার 52 উইক রেঞ্জ এর সর্বনিন্ম প্রাইস দেখে আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন , এতে আপনার লাভ না হলেও লস এর চান্স খুব কম l

********************

অচেনা কোন আইটেম টপ 10 বা 20 তে আসতে দেখলেই এন্ট্রি দিতে পারেন যদি 2/3% বাড়া অবস্থায় পান , এর বেশি হলে প্রয়োজন নাই, তাহলে ম্যাচুরেট ডে তে লাভ না হলে ও লস বেশি হবে না l

********************

My Secret = 17

যদিও ipo এখন মরণ ফাঁদ , তবুও যদি নিতে চান , সেই ক্ষেত্রে প্রথম দিনের লো থেকে 10/15% বেশি দিয়ে একটা রিস্ক নিতে পারেন, এর বেশি দিয়ে না নেওয়াই ভালো , তাহলে ম্যাচুরেট ডে তে বেশি লস এর সম্ববনা থাকবে না লাভ না হলেও l

********************

রিউমার এ কিনবেন, নিউজ এ ছাড়বেন, এই হলো নিয়ম, যদি নিউজ এ কিনেন? ছাড়বেন কখন?

********************

My Secret = 18

আমরা তো গ্যামলার নয় , আমরা তাই জানিনা কোনটা গেম হবে আর কোনটা গেম হবে না , তবে গ্যামলার রা ঠিক জানে কোন কোম্পানী ভালো হবে বা ভালো ডিভিডেন্ড দিবে , তাই তারা গ্যামলার , আর আমাদের পক্ষে সব কোম্পানীর ইন্টারনাল নিউজ পাওয়া ও সম্বব নয় , সেই ক্ষেত্রে কিছু টা ধারণা করা যেতে পারে , যেমন ডিভিডেন্ড এর আগে সেই কোম্পানীর মুভমেন্ট দেখে , দুইটা Macd লাইন এর চিত্র উদাহরণ সরুফ দিলাম , একটা ভালো ডিভিডেন্ড এর আগের , আরেক টা খারাপ ডিভিডেন্ড এর আগের , তবে সব কোম্পানীর ক্ষেত্রে এমন টা হবে তা নয় , তবে 90% ক্ষেত্রে ডিভিডেন্ড এর আগের মুভমেন্ট এ বুজা যায় সামনে কি হতে চলেছে l

My Secret = 19

কোন কোম্পানি এ থেকে জেড এ যাওয়ার মানে হলো 90/100% পতন , কিছু কিছু ক্ষেত্রে তা 100/200% ও হয়, তাই প্রথম দিন ই 20/30% লস মেনে নেওয়া ই ভালো , যদি গেম ও হয় জেড এ নিয়ে , তাহলে ও 90/100% কমার পর হয় , তখন না হয় ভালো লাগলে নিলেন l

********************

টপ থেকে যখন কোন আইটেম কারেকশন যায় তখন দেখা যায় টানা তিন চার দিন পরতে থাকে , তখন আটকে যাওয়া মানুষ মনে মনে ভাবে যে তিন চার দিন মার খাওয়ার পর এখন নিচ্ছই বাড়বে , আসলে তো বিষয় টা তা নয়, কারেকশন মানে তো আর ডেইলি পড়বে না, তাহলে তো বায়ার খুঁজে পাবে না , ওই এক দিন বাড়ার মানে এই নয় যে কারেকশন শেষ , এইটা অনেক টা ফ্লিম এর হিরোর মতো , প্রথমে এসে তিন চারটা ফ্লাইং কিক দেওয়ার পর উল্টা ভিলেন এর হাতে মার খায় , মার খাওয়ার মানে হলো জিদ বাড়ানো , জিদ বাড়ানোর পর আবার হিরো একশন যায় , ঠিক কারেকশন টা ও এমন ধরতে পারেন , তাই কারেকশন এর সিগন্যাল পেলে ছয় নয় না ভেবে সেল দিয়ে দিন , কারণ লস মিনিমাইজ করা ও এক ধরণের লাভ l

********************

ফেইক কনফার্মেশন:

এইটা অনেকটা ক্যান্সার এর মতো , যত দিন বেঁচে থাকবেন ততো দিন হওয়ার সম্ববনা থাকে , ঠিক যত দিন শেয়ার মার্কেট এ থাকবেন ততো দিন এই রোগে আক্রান্ত হওয়ার চান্স আছে , এবং প্রতিনিয়ত আমরা আক্রান্ত হচ্ছি , যা থেকে মুক্তি পাওয়া কঠিন, দেখবেন কনফার্মেশন পাওয়ার পর ও ম্যাচুরেট ডে তে লস দেখায় , এর কারণ হল ফেইক কনফার্মেশন , এই ফেইক কনফার্মেশন বুজা খুব ট্রাপ , 5% মানুষ ও এইটা বুজতে পারে না যদি না স্ক্রিন এর সামনে থাকে , এইটা করার জন্য 20/25 মিনিট এ যথেষ্ট , অনেক কে দেখেছি এই ফাঁদে পা দিতে, এবং অন্যদের ও উৎসাহ দিতে , শুধু একবার নয় , বার বার দেখেছি , এখন প্রশ্ন থাকতে পারে এইটা কারা করে বা কেন করে? এইটার এনসার ও অনেক গুলা হতে পারে , তবে কিছু কারণ থাকতে পারে যেমন কোন পাটি আটকে আছে তাই বের হবার জন্য পোলবন দিখিয়ে বের হওয়ার জন্য করে, আবার কেউ হয় তো কালেকশন করতে যেয়ে মন মতো প্রাইস এ না পাওয়ায় হাতের কালেকশন করা শেয়ার ছেড়ে দিয়ে বের হওয়ার জন্য করে, আরে অনেক কিছু থাকতে পারে।

My Secret = 20

কোন আপ ট্রেড এ থাকা শেয়ার এর সেল টার্গেট করুন রেসিসটেন্স থেকে 5/10% কমে , যদি ভালো লাগে রেসিসটেন্স ব্র্যাক আউট করলে না হয় বাই ব্যাক করলেন , কারণ রেসিসটেন্স যে ব্র্যাক আউট করবে তার তো কোন নিচ্ছয়তা নেই l

********************

কোন সেক্টর মুভ করার মানে এই নয় যে সব আইটেম মুভ করবে , বড়ো জোর 8/10 টা আইটেম মুভ করে , আর একটা সেক্টর মুভ করলে ও বেশি দিন করে না , বড়ো জোর 5/10 ওয়ার্কিং ডে মুভ করে , অনেকে বুজতে বুজতেই এই সময় কেটে যায় , তাই হতাশ না হয়ে চুপ চাপ বসে থাকাই ভালো , না বুজে টপ এ এন্টি দিয়ে লস করার চেয়ে , আইটেম সিলেকশন এর জন্য সেক্টর মুভমেন্ট আর ট্রানওভার এর সহযোগিতা নিন , ইনডেক্স নিয়ে ভেবে লাভ নেই l

********************

My Secret = 21

আপ ট্রেন্ড এর কোন আইটেম যদি আমাদের হোল্ডিং এ থাকে তাহলে আমাদের টেনশন এর কমতি থাকে না , সাথে স্বপ্ন গুলা ও উড়ি উড়ি করে , আর এই স্বপ্ন কে আরো উস্কিয়ে দেয় ফেইসবুক এর বাহারী রকমের অ্যাড , যাক মেইন কথায় আসি , এমন স্বপ্ন মাখা বাহারী কোন এড এর কোন আইটেম যদি আপনার হোল্ডিং এ থাকে , তাহলে আপনি Aroon Up এই ইন্ডিকেটর টা ফলো করতে পারেন , এই aroon up ইন্ডিকেটর যতক্ষণ 100 থাকবে ততো ক্ষণ আপনার আইটেম নিরাপদ , পিক এর গ্রীন লাইন টা হল Aroon up , আপনি বড়ো জোর 90 পর্যন্ত কনসিডার করতে পারেন , কারণ বড়ো গেম হলে হালকা একটু ব্যাক এ টান দিয়ে আবার উপরে উঠে , এর বেশী ছাড় দেওয়া ঠিক হবে না , প্রয়োজন হলে রিসেন্টলি গেম হওয়া আইটেম এর সাথে মিলিয়ে দেখতে পারেন , সিম্পল এর মধ্যে বেশ কার্যকরী ইন্ডিকেটর এইটা l

********************

ধরুন আপনার একটা আইটেম হোল্ড এ আছে যার বাই প্রাইস 100 টাকা , এইটা কমতে কমতে এখন 20 টাকায় আছে , নেটিং ও জানেন না , তাই এখন আপনি ফুললি ইনভেস্টর , এখন অপেক্ষা করছেন তিন চার বছর যাই লাগুক লস এ সেল দিবেন না , শুধু আপনার জন্য এই পরামসহ , যদি কখনো দেখেন আপনার এই আইটেম স্ট্রং আপ ট্রেন্ড গেছে , তাহলে আপনি রেডি হন , যখনই rsi 90 হবে , তখনই ফুল সেল দেন আর rsi 60 আশার অপেক্ষা করুন , আবার আস্তে আস্তে এন্টি দিতে থাকেন এই আইটেম , কারণ আপনার এই আইটেম আরো 5 বছরে ও 100 তে যাওয়া কোন নিচ্ছয়তা নাই l

********************

My Secret = 22

আমাদের এই মার্কেট ইয়ারলি 9/10 মাস লো পেইড, মিডিয়াম পেইড , জাঙ্ক এর বিচরণ বেশী থাকে , তবে এই ক্ষেত্রে কিছু লেভেল মেনটেইন করে পর্যায় ক্রমে গেম হয়, যদি আমরা তিনটা লেভেল তৈরী করি, যেমন :

1/ 10 থেকে 100

2/100 থেকে 300

3/ 300 থেকে 500

এর উপরের গুলা এখন ও 90% পাবলিক নিতে আগ্রহ দেখায় না তাই ঐগুলা বিবেচনায় নিচ্ছি না l

এই তিনটা লেভেল পর্যায় ক্রমে মুভ করে বছরের কোন না কোন সময় , তাই যেই লেভেল মুভ করছে সেই লেভেল এর যদি কোন আইটেম আপনার হোল্ডিং এ না থাকে তাহলে পরের লেভেলে ট্রেন্ড ভুজে এন্টি নেওয়ার প্রস্তুতি নিন , তাহলে অন্তত মিড ট্রাম ভালো গ্যাপ পাওয়ার সম্ববনা থাকবে l

********************

দীর্য 50/100% কারেকশন হয়ে লাস্ট 10/15 ওয়ার্কিং ডে একই জায়গায় গুরতেছে এমন আইটেম নিতে পারেন।

********************

My Secret = 23

শট ট্রেড করতে চান ?

টি 6/7 এ 10/15% পাবেন এই ফর্মুলায় . যখন দেখবেন কোন একটা আইটেম সাপোর্ট লেভেল এ ট্রেড হচ্ছে কিন্তু দাম বাড়ছে না . তখন যদি দেখেন মানি ফ্লো বাড়ছে কিন্তু প্রাইস একই জায়গায় আছে . তখন ই এন্ট্রি দিন . এই ফর্মুলা 90% সফল . আপনি প্রয়োগ করে দেখতে পারেন।

My Secret = 24

বোলিঙ্গার ব্র্যান্ড কোন আইটেম এর প্রাইস মুভমেন্ট এর সীমানা নির্ধারণী বোর্ডার . যার ভিতরেই থাকবে প্রাইস. যদি না কোন একসিডেন্ট হয় . আরো সহজ করে বললে বলা যায় যে ট্রেন লাইন এর মতো. ট্রেন যতক্ষণ লাইন এর উপর থাকবে ততক্ষন ট্রেন চলবে . আস্তে বা জোরে . কিন্তু নাট ডিলে হয়ে যদি লাইন এর বাহিরে যায় . তাইলেই বিপদ. ঠিক তদ্রুপ বিপদ যদি কোন কোম্পানি A থেকে Z যায় . তাইলে একসিডেন্ট হয়ে বোলিঙ্গার ব্র্যান্ড এর বাহিরে যাওয়ার চান্স আছে l

এইখানে যে বিষয়টা বলতে চেয়েছি তাহলো প্রাইস কমতেছে কিন্তু বোলিঙ্গার ব্যান্ড উপরে উঠতেছে . তার মানে স্মার্ট মানি কন্ট্রোল করছে. তা না হলে 35 থেকে কমে 27+ আসছে . প্রায় 30% কমার পর ও কিভাবে বোলিঙ্গার ব্যান্ড উপরে যায় ? নিচ্ছই বুজতে পারছেন l এমন সীন দেখলে একটা শট ট্রেড করতে পারেন যদি A ক্যাটাগরির হয় . তবে Z হলে প্রফিট না ও পেতে পারেন . কারণ স্মার্ট মানি কন্ট্রোল মানেই দাম বাড়া নয় . প্রাইস ধরে রেখে ফিডিং ও হতে পারেl আর যদি ফিডিং হয় তাহলে Z এর আইটেম ম্যাচুরেট হতে হতে ফিডিং কমপ্লিট হতে পারে l

My Secret = 25

ধরুন আপনি কোন ইন্ডিকেটর ই চিনেন না বা বুজেন না . শুধু আপনার জন্য . যদি দেখেন Bollinger দুই দিক থেকে চেপে এসে বল পেন এর মতো মাথা ছোট হয়ে আসছে . তখনই এন্টি দিবেন . টি 6/7 আপনি 5/10% আশা করতে পারেন l

My Secret = 26

স্ক্রিন রিডিং এর সম্ভাব্য এফেক্ট:

  • ধরুন 50 টাকার আইটেম কে যদি 55 টাকা তুলে 52/53 পর্যন্ত মারতে থাকে বার বার তা হবে খারাপ লক্ষণ
  • ধরুন 50 টাকার আইটেম 45 পর্যন্ত ফেলে 47/48 পর্যন্ত বার বার টেনে তোলা ভালো লক্ষণ
  • ধরুন 50 টাকার আইটেম কে 52 তে তুলে 48 পর্যন্ত সেল , আবার 52 পর্যন্ত টেনে তুলে পরে 50 এ ক্লোস হওয়া এইটাও ভালো লক্ষণ

My Secret = 27

ট্রেন্ডি মার্কেট এ বাই ফর্মুলা:

ট্রেন্ডি মার্কেট এ পিওর বটম পাওয়া ট্রাপ হয়ে যায় , সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড টপ বটম খুঁজে বাই দিতে হবে , তা যদি পছন্দ না হয় বা না পাওয়া যায় সেই ক্ষেত্রে থার্ড টপ বটম খুঁজে বাই দিতে হবে l

আমি সেকেন্ড বা থার্ড বটম বলতে বুঝাতে চেয়েছি যে কোন আইটেম 10/15% বা 20/25% বাড়ার পর যদি দেখেন একই যায়গায় 5/6+ দিন ঘুরছে তাহলে বাই দিতে পারেন l

My Secret = 28

ইনভেস্ট করার আগে এই বিষয় টা লক্ষ করা উচিৎ , যেমন প্রাইস একই জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন আইটেম এ ইনভেস্ট না করাই ভালো. কারণ প্রাইস একই জায়গায় থাকার কারণ হলো প্রাইস ধরে রেখে ফিডিং করানো. তবে শট ট্রেড এর ক্ষেত্রে তেমন প্রবাব পরবে না. কারণ প্রাইস আপ /ডাউন না করলে পাবলিক উৎসাহী হবে না l

*******************

আপনি যখন একটা স্ট্রেটিজিতে চলবেন তখন কখনো কখনো সময় বেশি লাগবে সাফল্য পেতে , তবে ক্ষতির সম্ববনা কম থাকবে , আর যখন একাদিক স্ট্রেটিজি এপ্লাই করবেন এক সাথে তখন রিস্ক বেড়ে যাবে . কিছু সাফল্য ঝটপট পেলে ও আল্টিমেটলি এন্ড অফ দা রেজাল্ট জিরোl

********************

My Secret = 29

আমরা বাই /সেল এর ক্ষেত্রে ম্যাজিক ফিগার কে টার্গেট করি, যা মোটেই ঠিক নয় l

যেমন:- 20/50/100/200/300

এই ফিগার গুলা 90% টাইম টাচ করে না l

প্লে মেকার রা এই বিষয় গুলা খুব ফলো করে l

তাই তাদের টার্গেট হয় এমন ফিগার l

যেমন :- 19/49/99/199/299 সেল এর ক্ষেত্রে l

আর বাই ক্ষেত্রে 21/51/101/201/301

********************

নিজের হোল্ডিং এর বাহিরে আরেক টা ওয়াচ লিস্ট করুন l

আর ওই লিস্ট এ অন্তত 4/5 টা আইটেম রাখুন l

এই 4/5 টার চলাফেরা মুখস্ত করুন দুই তিন মাস পর্যবেক্ষণ এ রেখে , তাইলে আপনি নিজেই নিজের আইটেম তৈরী করতে পারবেন

********************

হটাৎ কোন আইটেম ডাউন ট্রেন্ড এ গেলে সাপোর্ট দেখেই এভারেজ করবেন না !

অন্তত 15/20 দিন দেখেন যে এই সাপোর্ট টিকে কিনা,

কারণ এই সাপোর্ট এ না টিকলে পরের সাপোর্ট এ যেতে পারে l

********************

মন্দা মার্কেট এ সফল হওয়ার সম্ভাব্য টিপস:

মার্কেট খারাপ। সবাই হতাশ।

ভলিউম 300+/- কোটি

এই সময় 2/3 টাকার আইটেম সিলেক্ট করুন l

যদি 2/3 টাকার আইটেম নেন . সেই খেতে 10 পয়সা বাড়লে 4/5% বাড়বে .

10 পয়সা নিয়ে হয়তো তেমন কেউ মাথা গামাবে না . কিন্তু পার্সেন্টেজ এর হিসাবে কিন্তু অনেক l

এইটা অনেক টা মাইন্ড গেম l

এক জনের অবহেলায় ই আরেক জনের সফলতা l

********************

এনালাইসিস যেখানে অসহায়:

এই মার্কেট 90% আইটেম আপ ট্রেন্ড কনফ্রাম করার পর ডাউন ট্রেন্ড এ চলে যায় !

বাকি 10% আপ ট্রেন্ড কন্টিনিউ করে l আর এইখানেই এনালাইসি অসহায় l

এই জন্য সাপোর্ট লেভেল এ অভিজ্ঞতার সমন্বয় এ এন্টি দেওয়া প্রয়োজন !

অনেকে সাপোর্ট লেভেল এ থাকলে ওই আইটেম এ এন্টি দেওয়ার জন্য আপ ট্রেন্ড কনফ্রাম হওয়ার অপেক্ষা করে, কিন্তু ততক্ষনে 5/10% এর গ্যাপ এসে যায়। আর তখনই অনেকে এন্টি দেয়।  

যা এই মার্কেট এর জন্য সব সময় পারফেক্ট নয় l

কারণ আপ ট্রেন্ড কনফ্রাম করার পর আপ ট্রেন্ড কন্টিনিউ তো করে মাত্র 10% আইটেম l

আর সেই 10% এ আমাদের এন্টি দেওয়া আইটেম জায়গায় পায় কিনা তা তো আমরা নিচ্ছিত নয়।

********************

My Secret = 30

কোন আইটেম এ এন্টি দেওয়ার আগে মিনিমাম 15 দিন এর প্রাইস লেভেল 2/3% এর রেঞ্জ এর ভিতর ছিল কিনা দেখবেন l

  • বোলিংগার ব্র্যান্ড টা স্কেল এর মতো দুই পাশ সমান কিনা দেখবেন,

আস্তে আস্তে বলপেন এর মতো চিকন হয়ে মাথা টা দুই পাশ থেকে চেপে আসছে কিনা তা দেখবেন l

  • মুভিং এভারেজ এর দুই টা লাইন এক সাথে সোজা হয়ে বোলিংগার ব্র্যান্ড এর মাঝ বরাবর আছে কিনা।

  • আস্তে আস্তে ক্যান্ডেল গুলা ও ছোট হয়ে আসছে কিনা তা দেখবেন l

  • একুমুলেশন /ডিস্টিবিউশন চেক করবেন ,

একুমুলেশন মুড এ আছে কিনা দেখবেন l

  • মানি ফ্লো দেখবেন , 60/70 লেভেল এ আছে কিনা !

থাকলেও উপরের দিকে উঠছে কিনা তা দেখবেন l

আর এই সব এর সমন্বয় থাকলে প্রফিট পাওয়ার চান্স 90% l

My Secret = 31

যদি দেখেন আপনার হোল্ডিং আইটেম হটাৎ বেড়ে বোলিংগার ব্র্যান্ড এর বাহিরে ক্যান্ডেল 70/80% চলে গেছে !

আর Rsi 75+ , তখন আপনি ওই আইটেম 50% সেল দিয়ে দিতে পারেন l

কারণ তার পরের দিন অন্তত 4/5% কমে পাওয়ার চান্স 90% l

তবে এই ফর্মুলা জাঙ্ক , জেড এর ক্ষেত্রে এপ্লাই না করাই ভালো l

*******************************************************

NB: আপনাদের বলছি 50% সেল দিতে . আমি কিন্তু ফুল সেল দেই l

আপনারা ট্রেড করতে করতে বুজতে পারবেন কখন ফুল সেল দিতে হবে l

My Secret = 32

দ্রুত টি 4/5 এ গ্যাপ পাওয়ার সম্ববনা ! যদি দেখেন ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস একই জায়গায় আছে ! মানি ফ্লো বাড়ছে ! Rsi 50+ এ আছে ! তাহলে এন্টি দিতে পারেন ! টি 4/5 এ 5/10% গ্যাপ পাওয়ার চান্স 90% l

My Secret = 33

মন্ধা মার্কেট ফান্ডা , লো পেইড সমান আচরণ করে ! কারণ মন্ধা মার্কেট ফান্ডা আর ফান্ডা থাকে না ! ট্রেড ড্রাই হয়ে লো পেইড এর মতো ট্রেড হয় ! তাই আপনি চাইলেই ফান্ডা ও বাই দিতে পারেন স্বর্থসাপেক্ষে l তবে সেটা লো পেইড এর মতো আচরণ করবে 20% গ্যাপ পর্যন্ত ! এর ভিতরেই আপনাকে বের হয়ে যেতে হবে l

My Secret = 34

ডাউন বা প্যানিক মার্কেটে বাই স্ট্রেটিজি:

ধরুন কোন একটা স্টক সুপার বটম লেভেলে ড্রাই হয়ে গেছে। এমন ড্রাই যে নরমাল মার্কেটে 5/6 লাখ ট্রেড হতো। যা এখন 2/3 হাজার ট্রেড হয়। কিন্তু মানি ফ্লো ৮০+ , প্রাইস কিন্তু সাপোর্ট লেভেলে। এমন স্টক দেখবেন প্যানিক মার্কেট অযথা 2/3 হাজার ট্রেড হয়ে প্রাইস ডাউন করছে ! এইটার প্রাইস কিন্তু কমার কথা না। তবুও পড়ছে মার্কেট প্যানিক হওয়ার কারণে l এমন স্টক কেবল প্যানিক মার্কেটেই বেশি কিনা যায় নরমাল মার্কেটের চেয়ে l নরমাল মার্কেটে এমন আইটেম কিনতে গেলে আপনাকে 5/10% বেশি দিয়ে কিনতে হবে l

যদি এমন স্টক প্যানিক মার্কেটে কিনতে পারেন ! তাহলে নির্ধিদ্বায় নরমাল মার্কেটে 10 /20% গ্যাপ পাওয়া যায়।

My Secret = 35

সম্ভাব্য স্ক্রিন রিডিং পসিটিভ/নেগেটিভ এফেক্ট:

বটমে বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড → ভালো লক্ষণ

টপে বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড → খারাপ লক্ষণ

বটমে লো ভলিউমে প্রাইস ফল্ → ভালো লক্ষণ

টপে লো ভলিউমে প্রাইস গেইন → খারাপ লক্ষণ

My Secret = 36

সম্ভাব্য রিয়েল হল্ট ট্রেড স্ক্রিন রীডিং সিমটম:

শেষ দিনের ক্লোজ প্রাইস এর উপরে ট্রেড শুরু হয়ে প্রথম মিনিট থেকেই ট্রানওভার ক্রমাগত ভাবেই বাড়তে থাকবে!

সাথে সাথে প্রাইস ও বাড়বে l

ট্রেড আওয়ারের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত ট্রানওভার ক্রমাগত ভাবে মেক্সিমাম ৩০% বাড়লে এইটা কে স্বাভাবিক হল্ট ধরে নিতে পারি !

সেটা বুজতে আপনাকে স্ক্রিন সহযোগিতা করবে l

বার বার হল্ট হয়ে ভেংঙে যেয়ে আবার হল্ট হওয়া বা হটাৎ করে শেষের দিকে হল্ট হয়ে ভলিউম বেড়ে যাওয়া ফেইক হল্ট এর লক্ষণ l

বা ১% থেকে ১০% পর্যন্ত লো ভলিউম এ ট্রেড হয়ে হল্ট ও ফেইক হল্ট ট্রেড এর লক্ষণ l

My Secret = 37

টাইট ট্রেডিংয়ের সম্ভাব্য স্ক্রিন সিমটম:

টাইট ট্রেডিং হলো যে খুব ক্লোস রেঞ্জে ট্রেড হওয়া কে টাইট ট্রেডিং বলে !

যেমন দেখবেন কিছু স্টক 4/5% রেঞ্জের ভিতর হয় !

কখনো কখনো 2/3% রেঞ্জের ভিতর ও হয় l

যদি দেখেন যে সারা দিনে ৮০/৯০% ট্রেড 4/5% রেঞ্জের বিতর হচ্ছে !

আর 10/20% ট্রেড 6/7% রেঞ্জ টাচ করেছে !

তাহলে বুজবেন মূল ট্রেড হলো ওই 2/3% বা 4/5% রেঞ্জের বিতরের টা l

আর যেই 10/20% ট্রেড বাহিরে হইছে l

সেটা হয় কেউ একজাস্ট করার জন্য সেল দিছে,

না হয় কেউ টেনে নিতে যেয়ে একটু উপরের গুলা ও নিয়ে গেছে l

আর যদি এমন হওয়ার পর বাকি সব ইন্ডিকেটর নরমাল বা ভালো পসিশন থাকে l

আর এমন ট্রেড যদি লাস্ট দুই তিন দিন হয়ে থাকে !

তাহলে এন্টি দিতে পারেন !

টি -3/4 এ 8/10% গ্যাপ পেতে পারেন l

My Secret = 38

কোন স্টকের টেকনিক্যাল এনালাইসিস কাজ করবে না যদি সেই স্টক নরমাল ট্রানওভার থেকে 90/95% কমে যায় l

যেমন ধরুন কোন সিঙ্গেল স্টক 1 লক্ষ্য রেগুলার ভলিউম l সেটা 4/5 হাজারে নেমে গেছে l

এমন স্ক্রিপ্টের টেকনিক্যাল এনালাইসি ফেইল্ড করার চান্স ৯০+% l

যত দিন না ট্রানওভার লাস্ট 2/3 মাসের এভারেজ লেভেল 40/50% থাকবে, ততো দিন ওই স্ক্রিপ্টের এনালাইসিসের সুফল আশা করা যায় না l

My Secret = 39

সম্ভাব্য স্ক্রিন রিডিং প্রাইসিং সিমটম:

যদি দেখেন যে বটম লেভেল কোন স্ক্রিপ্ট সিঙ্গেল ট্রেডে বিগ ভলিউমে ট্রেড হচ্ছে l যেমন যেই স্ক্রিপ্ট ডেইলি ট্রেড হয় দুই লাখ l কিন্তু ওই স্ক্রিপ্ট 20/30/50 হাজার বা 1/2 লাখ এর সিঙ্গেল ট্রেড হচ্ছে l কিন্তু প্রাইস সেই লেভেলের বাড়ছে না l তাহলে ওই স্ক্রিপ্ট ধীরে ধীরে নিতে পারেন l তাতে প্রফিটের চান্স 90% , তবে সেই ক্ষেত্রে আপনি ভুল করে ও বিগ ভলিউমে বাই দিতে যাবেন না l তাতে হিতে বিপরীদ হতে পারে l যেমন টা আমরা পুকুরে চিপ পেলে মাছ ধরার জন্য চুপচাপ বসে থাকি l কিন্তু মাছ লাফ দিলেও আমরা লাফ দেই না l

********************

ট্রেন্ডি মার্কেট Rsi-90 হলেও আরো 30% বাড়তে পারে l

তবে সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের নিজস্ব এনার্জির উপর নির্বর করবে l যে rsi 90 হওয়ার পর ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা l যদি ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে rsi 97 এর অপেক্ষা করবেন l rsi 97 হলেই দিয়ে দিবেন l Rsi 97 মানেই কিন্তু গেম ওভার নয় l এক দুই দিন দেখে ট্রেন্ড ভালো হলে বাই ব্যাক করতে পারেন l Rsi 97 হয়ে কিন্তু আপনাকে ডাকবে না যে সেল দিয়ে যান l Rsi 95 এর পর 97 এর জন্য অপেক্ষা করবেন l দিনের কোন একটা সময় rsi 97+ হয়ে নেমে যাবে l

********************

My Secret = 40

এইটাও স্ক্রিন রিডিং নিয়ে।

একটা স্ক্রিপ্ট রেগুলার ভলিউম হয় দুই লাখ l সেটা ড্রাই হয়ে 10/20 হাজার হয়ে যায় l এই ড্রাই কে হাইড করা হচ্ছে ডিপ ট্রেড করে l দেখবেন প্রাইস একই রেঞ্জে আছে l কিন্তু প্রতিদিন এরাউন্ড এক লাখ ভলিউম হচ্ছে l এইখানে ডিপে 2/3 টা 20/30 হাজারের সিঙ্গেল ট্রেড করে করে কোড ট্রান্সপার করা হচ্ছে l এইটা যদি বুজতে পারেন l তাহলে আপনিও ধীরে ধীরে পসিশন নিন l

My Secret = 41

ফেইক ট্রানওভার, ক্যান্ডেল মেকিং স্ক্রিন সিমটম: 

ধরুন কোন একটা স্ক্রিপ্টের প্রাইস 50 টাকা l দেখা 500/1000 করে ট্রেড হতে হতে 51/53 টাকায় উঠে l ঠিক তখনই দেখবেন একটা 10 হাজারের সিঙ্গেল ট্রেড হলো 51.50/ বা 52 তে l তারপর দেখা গেলো আরো 30/40 মিনিট বা এক ঘন্টা পরে আবার একটা ট্রেড হলো 20/30 হাজারের 51 বা 52 তে l কখনোই দেখবেন না যে ভলিউম বাড়ানোর সিঙ্গেল ট্রেড গুলা লাস্ট ডে'র থেকে 4/5% উপরে হচ্ছে l দিন শেষে দেখবেন বিশাল রেড ক্যান্ডেল।

********************

স্ক্রিন রিডিং কোন গুলার দেখবো ?

স্ক্রিন রিডিং স্ক্রিনের আড়ালের গুলা দেখবেন l টপ স্ক্রিনে চলে আশা স্ক্রিপ্ট তো ইনভেস্টমেন্ট পরিস্তিথি থাকে না l সেটা তখন ট্রেডিং টাইম l স্ক্রিনের টপে তো ফ্লাশিং টাইমে আসে l কারণ লক্ষ লক্ষ শেয়ার তো আর টপ স্ক্রিনে এনে কালেকশন সম্ভব নয় ন্যাচারাল মার্কেট l ড্রাই মার্কেট হলে ভিন্ন কথা l

কি কি বিষয় মাথায় রেখে সম্ভব্য ভালো স্ক্রিপ্ট খুঁজে স্ক্রিন মনিটর করবো ???

  1. টোটাল মার্কেট সিচুয়েশন কি !
  2. মার্কেট ট্রেন্ড কেমন !
  3. মার্কেট সার্কেল কোন পর্যায়ে !
  4. মার্কেট আপ ট্রেন্ডে গেলে কি হবে !
  5. মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে কি !

********************

কোন স্ক্রিপ্টের স্ক্রিন রিডিং ফলো করবো ?

যেই স্ক্রিপ্টে সিঙ্গেল ট্রেড ডিপে বিগ ভলিউমে হয় l

বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড হলেই কি ভালো লক্ষণ ?

না l সিঙ্গেল ট্রেডে বিগ ভলিউম সব সময় ভালো নয় l যদি টপে বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড হয় l সেটা ট্রেপ ও হতে পারে l সেই ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি l যদি ডে ভলিউমের 40/50% ট্রেড সিঙ্গেল হয় l তাহলে পজেটিভ l যদি 20/25% হয় l তাহলে নেগেটিভ ধরে নিতে পারেন l

তাহলে কোন পসিশনের বিগ ভলিউমের সিঙ্গেল ট্রেড পজেটিভ ?

বটমে বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড গুলা পজেটিভ l কিছু কিছু ক্ষেত্রে তা 10/15% উপরে পর্যন্ত বিগ ভলিউমে সিঙ্গেল ট্রেড গুলা পজেটিভ হতে পারে l

My Secret = 42 

মার্কেট লিডার বা ইনডেক্স লিডার সম্পর্কে সম্ভাব্য আগাম ধারণা পাওয়ার সিমটম সমূহ l প্রতিবারই যখন ইনডেক্স আপ ট্রেন্ডে যায় তার আগে কিন্তু ফাউন্ডেশন তৈরী হয় l আর সেটা খুব স্লোওলী হয় l কারণ কেউ চাইলেও এক দুই দিনে তা করতে পারবে না l তা করতে গেলে কৃত্তিম সঙ্কট তৈরী হবে l

মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পূর্বে দেখবেন বেশ কিছু দিন ইনডেক্সে বিগ সিঙ্গেল ট্রেড হয় l তখন যেই টাইম টা তে বিগ সিঙ্গেল ট্রেড গুলা হয় ঠিক সেম টাইম ভলিউম টপ 20 তে থাকা স্ক্রিপ্ট গুলাতে বিগ সিঙ্গেল ট্রেড খুজবেন l যখন দেখবেন ইনডেক্সের বিগ সিঙ্গেল ট্রেড এর টাইম আর আপনার খুঁজে পাওয়া বিগ সিঙ্গেল ট্রেড এর স্ক্রিপ্টের টাইম মিলে গেছে l তখন অব্জারবেশনে রাখবেন আর প্রতিদিন ই মিল খোঁজার চেষ্টা করবেন l আর যদি দেখেন যে প্রায় পতি দিনই ইনডেক্সের সিঙ্গেল ট্রেড এর সাথে আপনার অব্জারবেশনে থাকে স্ক্রিপ্টের বিগ সিঙ্গেল ট্রেড মিলে যাচ্ছে l তাহলেই বুজতে পারবেন যে এটাই মার্কেট লিডার হতে যাচ্ছে l

********************

আটকে যাওয়া আইটেম থেকে অল্প লস মেনে নিয়ে বের হওয়া উত্তম l যদি আপনি টেকনিক টা বুজেন l

ধরুন আপনি 50 টাকায় কোন একটা শেয়ার কিনলেন l কিন্তু বের হতে পারলেন না l সে কমতে কমতে ধরেন 40 চলে গেলো l এমন অবস্থায় হয়তো ডেড কেট বাউন্স বা কাউন্টার মুভমেন্ট এলো l কিন্তু সে তার একটা নিদ্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উঠবে l তার বেশি নয় l

সেই নিদ্দিষ্ট রেঞ্জ বুজার জন্য এই স্ক্রিন শট টা দিলাম l দেখেন বলিঙ্গার এর আপ লেভেল দেখাচ্ছে 48 কিন্তু আপনার কিন্তু আপনার বাই রেঞ্জ 50 l অতীত বলে যেডাউন ট্রেন্ড থাকা স্ক্রিপ্ট বলিঙ্গার ব্যান্ড কাত হয়ে থাকা অবস্থায় যত ডেড বাউন্স বা কাউন্টার মুভমেন্ট দিয়েছে তার 90% ই বলিঙ্গার ব্যান্ড কাত অবস্থায় আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে নাই l এমত অবস্থায় বলিঙ্গার ব্র্যান্ড এর আপ লেভেল প্রাইস টাচ করলে অল্প লস মেনে নিয়ে বের হয়ে যাওয়া ভালো l

ফ্ল্যাশিং বা বিগ ভলিউমের ভালো/খারাপ উপসর্গ

আমার স্ক্রিন রিডিং কেরিয়ারে স্ক্রিন রিডিং কমপ্লিট করা প্রায় 30 টা স্ক্রিপ্টের প্রায় 25/26 টা সাকসেসফুললি কমপ্লিট করেছি l বাকি 4/5 টা আমাকে ধোঁকা দিয়েছে মানে বাকি 4/5 টা ফ্ল্যাশ না করেই ফিডিং কমপ্লিট করেছে বা আমি বুজতে পারিনি l যেই গুলা কমপ্লিট করেছি সেই গুলার ফ্লাশিং ভলিউম পার্সেন্টেজ ছিল 180%-300%. অর্থাৎ যেই ভলিউমে বাড়ছে প্রতিদিন তার থেকে 180%-300% বেশি ভলিউমে ফিডিং বা ফ্লাশিং ছিল l আরেক টু ক্লিয়ার করে বললে বলতে হয় যেমন কোন একটা আইটেম বটম বা ফ্লোর লেভেলে 20k থেকে 50k পর্যন্ত ভলিউমে একই লেভেলে 10/15 দিন ট্রেড হওয়ার পর সেটা পতি দিন 5/10% করে এভারেজ ভলিউম 4/5 লাখ করে ট্রেড হয়ে 30/40% বাড়ার পর ফ্লাশিং ভলিউম বা বিগ ভলিউম যদি 8-15 লাখ হয় l সেটা কে ফ্লাশিং বা ফিডিং বলতে পারেন l

তার মানে যেই দিন 8-15 লাখ ভলিউম হবে তার পর আর ওই প্রাইস থেকে উপরে ট্রেড হবে না ? হবে l তবে ঐটা ফিডিং রেঞ্জ ধরে নিতে পারেন l যেমন ধরুন যেই দিন 8-15 লাখ ট্রেড হলো হাই 50 টাকায় নিয়ে তার পরের দিন হয়তো 51/52 টাচ করতে পারে l তবে ঐটা হবে জাস্ট আই ওয়াশ এর জন্য l দেখবেন ওই 51/52 লেভেলে কিন্তু বেশি ট্রেড হবে না l শুধু ট্রেড রেঞ্জ ক্রিয়েট করা হবে l

ওই আইটেম টা কি আর কোন দিন বাড়বে না ? হা l বাড়তে পারে l তবে সেটা কাউন্টার মুভ করার জন্য 3-15 দিন সময় নিতে পারে যদি নেক্সট ট্রেন্ড কন্টিনিউ করতে চায় l

যদি 180%-300% থেকে বেশি ভলিউম হয় ? এটা হবে পজেটিভ ভলিউম l এটা এটাই ইঙ্গিত করে যে স্মার্ট মানি রিইনজেক্ট করেছে l তার মানে এটা আরো বাড়বে l

সফট ডিসমিসাল

সফট ডিসমিসাল হলো ধরুন কোন একটা আইটেম 50 টাকা থেকে 100 টাকা গেলো তখন নিউস আসলো 200 টাকা যাবে l তো সে এই লেভেলে এসে একটা ট্রেড রেঞ্জ ক্রিয়েট করলো অর্থাৎ 95 থেকে 105 l এখন এই লেভেল কে ফিডিং লেভেল বানাবে l

যেমন ধরুন আজ গত কালের ক্লোস প্রাইস 100 থেকে হুট্ করে টেনে 105 পর্যন্ত নিয়ে গেলো l এটা দেখে নিউস এর কথা মনে পড়তেই আমরা কিনতে শুরু করলাম টান দিছে ভেবে l এখন 104/5 লেভেল ট্রেড হলো সারা দিনl দিন শেষে ক্লোস 102/3 , আবার তার পরের দিন 102/3 ট্রেড হতে হতে 104/5 পর্যন্ত ট্রেড হয় এটা দেখে আমরা 101/2 তে বাই বসিয়ে রাখি l তখন দেখা যায় দিন শেষ 101/2 এ ঠিকই দিয়ে দিয়েছে l তখন মনে একটা প্রশান্তি আসে 105 টাকার আইটেম 101/2 তে কিনতে পেরে l এই 101/2 এ বেশ কিছু দিন ট্রেড হওয়ায় অনেকে ভাবে এর নিচে পাবে না তখন অনেকেই 97/98 তে বাই বসিয়ে রাখে l কারণ মনে করে ড্রাই হয়ে গেছে এখনই টান দিবে l তখন দেখা এই 97/98 তে ও দিয়ে দেয় l দিয়ে দেওয়ার পর দেখা যায় দিন শেষে 100 তে ক্লোস l যারা 97/98 তে নিয়েছে তারা ও খুশি আবার যারা 104/5 নিচে তারা ও স্বস্তির নিশ্বাস ফেলে এই ভেবে যে আজ দিন শেষে তো টেনে নিয়ে গেলো তার মানে কাল পরশু বাড়বে l কাল পরশু বাড়ে ঠিকই কিন্তু 104/5 এ যায় না আবার 97/98 তে ও যায় না l এর ফলে 97/98 তে কেনা রা খুশি কিন্তু 104/5 যারা কিনছে তারা খুশি না হলেও বেজার না l

ট্রেড রেঞ্জ পর্যায় ক্রমে ক্লোস করে নিয়ে আসার কারণ হলো উপরে যারা কিনেছে তারা যেন ব্রেক ইভেন বের হতে না পারে l আবার নিচে যারা কিনছে তারা যেন সেল দেওয়ার চিন্তা না করে l আর এই ভাবেই ফিডিং শেষ হয় তারপর দেখা যায় হালকা ভলিউমে একটা ড্রাই আইটেম হুড়মুড় করে পড়তে থাকে l

আফটার সফট ডিসমিসাল

এটা হলো সফট ডিসমিশালের পরের কাহিনী l আমরা জানলাম ডিসমিশাল হয় কিভাবে l এখন বলবো সফট ডিসমিশালের পর এন্ডিং মুভমেন্ট নিয়ে l

সফট ডিসমিশাল হয়েছিল 50 থেকে 100 যাওয়ার পর l এর পর লো ভলিউমে হুড়মুড় করে পড়তে পড়তে একটা সময় 60 লেভেলে চলে আসে l কিন্তু 50 আসে না l কারণ 50 আসলে আবার সবাই হুমড়ি খেয়ে পড়তে পারে l কিন্তু অনেকেই এই পড়া দেখে 50 আসলে নেওয়ার একটা প্রিপারেশন নিয়ে থাকে l এই জন্য 50 পর্যন্ত আনে না l তার দেখা যায় এই 60/65 লেভেলে কিছু কালেকশন হয় l তার পরে আবার ধীরে ধীরে 80/90 তে নিয়ে যায় l কিন্তু 100 তে নেয় না l কারণ তখন আবার 95/105 সেল দেওয়া গুলার সেল প্রেসার আসতে পারে l তাই 60/65 থেকে 80/90 রেঞ্জের একটা শট গেম হয় l এর পর ই তার ক্লাইমেক্স শেষ হয়ে যায় l

সফট ডিসমিসাল - 2 

ধরুন 100 টাকার একটা আইটেম স্লোওলী 110/20 যাওয়ার পর 1/2 হল্ট করে 150 লেভেল নিয়ে গেলো l এখন ওই লেভেলে যাওয়ার পর দেখা যাচ্ছে বায়ার 142/43 আর সেলার 150 লেভেলে l এই 150 সেলার দেখে আমরা তখন 142/43 সেল দেই না l কারণ ওই দিকে 150 সেলার l সেলার আর বায়ার এর মধ্যে প্রায় 5/6% গ্যাপ থাকলে ও তাদের মূল সেল পয়েন্ট থাকে 142/43 আর 150 সেল বসানো টা হলো ট্রেপ l কারণ 150 সেলারের বিপরীদে 142/43 অনেকেই সেল দিতে চাইবে না l আর ওই 150 চাঁদ হিসাবে প্রদর্শন করা হয় l অনেকটা বাচ্চাদের চাঁদ দেখিয়ে খাওয়ানোর মতো l

সফট ডিসমিসাল - 3

❖  স্ক্রিন রিডিংয়ের আলোকে সফট ডিসমিসাল l

কোন এক টা আইটেম দেখবেন যখন 40 থেকে 60/70 পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় তখন ফিডিং লেভেলে সবাই ফুল কনফিডেন্স থাকে ওই আইটেম নিয়ে l আকাশে বাতাসে এই আইটেম এর কনফিডেন্সের বা গুড নিউসের অভাব নাই l

❖  তার সাথে যোগ হয় সকাল বেলাই প্রথম 2/4 মিনিটের মধ্যে বিশাল সিঙ্গেল ট্রেড অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার 2/4 মিনিটের মধ্যেই দেখবেন ডাইরেক্ট বাই বা বুলিশ বাই এক হাওলায় 1/2 লাখ হয়ে গেছে  l কোম্পানির সাইজ অনুযায়ী সেটা 1/2 লাখ থেকে 5/10 লাখ ও হতে পারে l এই টপে বিগ সিঙ্গেল ট্রেড গুলার প্রায় 90% কোড ট্রান্সপার করা হয়  যাতে সবার নজরে আসে l

❖  তারপরই ছোট ছোট 5/6 হাজারের বা 8/10 হাজারের করে ছোট ছোট ট্রেড হচ্ছে l এই ভাবে হতে হতে হটাৎ দেখবেন আবার 40/50 হাজারের ডাইরেক্ট বাই বা বুলিশ বাই এক হাওলায় l এটা ও কোম্পানির সাইজ বুজে এটা 1/2 লাখ বা 5/10 লাখ এর ও  হতে পারে l

❖  মূল কথা হলো টপে বিগ সিঙ্গেল ট্রেড গুলার প্রায় 90% ই হয় ট্রেপ l আর ওই ট্রেপ দিয়ে 5/6 হাজার বা 8/10 হাজারের ছোট ছোট সেল গুলার মাধ্যমে সফট ডিসমিসাল করা হয় l

********************

প্রায় 50% আইটেম ই ফ্ল্যাশ করে না l না করার কারণ তাদের প্ল্যান মতো না হওয়া , স্মার্ট ফান্ড এর সাথে সাপ্লাই এর সমন্বয় না থাকা , কখনো কখনো মার্কেট কন্ডিশন ও ফ্ল্যাশ না করার অন্তরায় হয় l আর সেই ক্ষেত্রে কখনো ফান্ড ফিল্টারিং হয়ে অন্য কোন স্ক্রিপ্টে ইঞ্জেক্ট হয় l এর প্রুপ কি ? দেখবেন মার্কেট লিডার যদি 5 টা হয় l লাফঝাপ দেয় কিন্তু 10/12 টা l এই 10/12 টার মধ্যে কোনটা 10% আবার কোনটা 100% বাড়ে l

********************

টেকনিক্যাল এনালাইসিসের সম্ভাব্য ভুল গুলো 

ধরুন কোন একটা ওয়েব এর একটা পয়েন্ট হলো 100 আর তারপর ডাউন সাইড টপ 75 ( এটা কে ডেড বাউন্স পয়েন্ট বলতে পারেন ) , তারপর নেক্সট ডাউন সাইড টপ 65 ( এটাকে ও ডেড বাউন্স বলতে পারেন ) l বর্তমান প্রাইস 50 l

তাহলে আমরা 100,75,65 এই তিন টা টপ এর মাথা থেকে লাইন টেনে আনার পর দেখা যাচ্ছে 56 হলো রেসিস্টেন্স l কিন্তু আসলে 55 তে বার বার সাপোর্ট পাচ্ছে আর ডিমান্ড বাড়ছে l

বিষয় টা রহস্য জনক নয় ? রহস্য টা কি ?

রহস্য হলো আমরা যেই 100 , 75 , 65 এর মাথা ধরে দাগ টেনে আনছি তা আসলে সলিড পয়েন্ট নয় l দেখা যাচ্ছে ওই পয়েন্ট গুলা শুধু হাই পয়েন্ট l ওই পয়েন্ট গুলায় হয় তো 50/100 টা ট্রেড হইছে l কিন্তু মূল ট্রেড গুলা হইছে যথা ক্রমে 98,73, 63 তে l আর এটা যদি হিসাব করে দাগ টানেন তাহলে দেখা যাবে বটম সাইড রেসিস্টেন্স 54 তে l আর তাই 55 লেভেলে ডিমান্ড বাড়তেছে l আর আমরা 56 কে রেসিস্টেন্স ভাবছি l

আর এটাই হলো স্ক্রিন রাইডিং এর মহাত্ম l যা দুনিয়ার সব এনালাইসিস এর উপরে এবং দুনিয়ার সব এনালাইসিস এর চেয়ে কষ্টকর l

ইনভেস্টমেন্ট !

এই ছোট্ট কথাটার গভিরতা অনেক l অনেক কে বলতে শুনি আমি দীর্গ মেয়াদে ইনভেস্ট করতে চাই l কিসে ইনভেস্ট করলে ভালো হয় ?

এই কথাটার মধ্যে মনে হয় লুকিয়ে আছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার ভাব l সেটা কি ভাবে ?

ধরুন আপনি ইনভেস্ট করুন আর শট ট্রেড করুন , দুইটার এন্টি , এক্সিট জানতে হবে l এখন আপনি যদি মনে করেন এই গুলা জানার সময় নাই l তাহলে আপনার ইনভেস্টমেন্ট ও যা , শট ট্রেড ও তাই l সেটা কিভাবে ? ধরুন আপনি এই গুলা ঠিক মতো না দেখে কোন একটা কোম্পানির ফিল্ড/ক্যাপিটাল গেইন পারফর্মেন্স দেখে সিদ্ধান্ত নিলেন যে আমি এইটা তে ইনভেস্ট করবো l তো আপনি 50 টাকা প্রাইস ইনভেস্ট করলেন l সেটা আপনি ভেবে রেখেছেন যে এক দুই বছর যাই লাগুক আমি 100 হলে সেল দিবো l তো দেখলেন যে ইনভেস্টের পর আসতে আসতে বাড়তেছে l একটা সময় 90/95 পর্যন্ত গেলো l আর আপনি পতি দিন ই 100 তে সেল দেওয়া চেষ্টা করতেছেন l কিন্তু সেটা হচ্ছে না l কারণ প্রাইসিং এর এই রেলি টা 90/95 পর্যন্ত ই l তার পর দেখা গেলো আসতে আসতে আসতে কমতেছে l একটা পর্যায়ে 70/75 চলে আসলো l এখন আপনি ভাবতেছেন যে 90/95 থেকে 70/75 আসলো l এখন সেল দিবো না l দেখি নেক্সট ই পি এস/ডিক্লারেশন পর্যন্ত l দেখে ই পি এস/ডিক্লারেশন সবই গেল l প্রাইস তো বাড়ে না l একটা সময় 60/65 তে চলে আসলো l এর পর হয়তো অন্য কোন স্টক ইনভেস্ট করবেন ভেবে সেল দিয়ে দিলেন l তার মানে আপনি ইনভেস্টের সু ফল পেলেন না l

এখন হয়তো বলবেন এত সময় নাই , ইচ্ছে করে না এত ব্রেন ওয়ার্ক করতে l

জীবনের প্রায় অর্ধেক পার করে দিছেন লাইফ ভালো জব করবেন বলে পড়ালেখা করে l আর সেই পড়ালেখা আর জব সব দিয়ে যা উপার্জন করলেন l সেটা রক্ষা করার জন্য কি প্রতিদিন 20/30 মিনিট সময় দেওয়ার মতো সময় বের করতে পারবেন না ? আপনি ভেবে দেখেন 20/30 মিনিট এর চেয়ে বেশি সময় তো নিউস পেপার পড়েন l যদি দেশের খবর নেওয়ার জন্য পতি দিন 20/30 মিনিট সময় ব্যয় করেন l তো আপনার সারা জীবনের উপার্জনের নিরাপত্তার জন্য কি 20/30 মিনিট ব্যয় করতে পারবেন না l

ইনভেস্টমেন্ট - 2 

দেখা যায় একটা ভালো কোম্পানি কিন্তু ক্যাপিটাল গেইন খুব একটা হয় না l অর্থাৎ তুলনামূলক কম ভালো কোম্পানি যত টা ক্যাপিটাল গেইন করে তার থেকে কম ক্যাপিটাল গেইন করে ভালো কোম্পানি l

এমন টা কেন হয় ?

এর কারণ হলো তার সু ক্ষেতি l যেমন ধরুন এমন কোম্পানিতে যেমন বড় ব্যক্তি বিনিয়োগ কারি বেশি থাকে তেমন প্রাতিষ্টানিক বিনিয়োগ কারি ও বেশি থাকে l তাই এমন কোম্পানি খুব কমই পানির দামে ট্রেড হয় l তার পর শেয়ার সংখ্যা বেশি থাকে l

এমন কোম্পানিতে বড় ব্যক্তি বিনিয়োগকারীদের তেমন তাড়া  থাকে না প্রফিট করার তাই তারা বছরের পর বছর হোল্ড করে বসে থাকে তাদের এই মার্কেট থেকে প্রফিট করতেই হবে এমন কোন টেনশন থাকে না l

এমন কোম্পানিতে প্রাতিষ্টানিক বিনিয়োগকারী বলতে মিচুয়াল ফান্ড এর ফান্ড ম্যানেজার রা নিচ্চিন্তে বিনিয়োগ করেl তাদের ও তেমন তারা নেই প্রফিট করার  কারণ তারা সেফটি ফাস্ট পলেসি তে চলে l

তারপর যদি কোন স্মার্ট ফান্ড ওই কোম্পানি প্লে করতে চায় তাহলে বিশাল ফান্ড নিয়ে মাঠে নামতে হবে l যেই ফান্ড একটা ভালো কোম্পানি নিয়ে প্লে করতে হয় সেই ফান্ড দিয়ে এর চেয়ে কম ভালো এবং তুলনা মূলক ছোট দুইটা কোম্পানি প্লে করা যাবে l তাছাড়া কাজ টা ও সহজ হবে কিন্তু মোটামুটি বেনিফিট সেম বলতে পারেন l

তাই ভালো কোম্পানি গুলা তুলনা মূলক ক্যাপিটাল গেইন কম হয় l

কারেকশন দীর্গ সময় হয় কখন ? 

কারেকশন দীর্গ সময় হয় তখনই যখন ওই মার্কেটে স্মার্ট ফান্ডের সংখ্যা কম থাকে l স্মার্ট ইনভেস্টরের সংখ্যা কম থাকে তখন l দেখবেন যেই দেশে যত বেশি মেধাবী বেশি সেই দেশ ততো বেশি উন্নত l ঠিক তদ্রুপ যেই মার্কেটে যত বেশি স্মার্ট ফান্ড , স্মার্ট ইনভেষ্টর এর সংখ্যা বেশি সেখানে মেনুপুলেট করার সুযোগ কম থাকে l

যেমন ধরুন কোন একটা কোম্পানির রিজেনেবল প্রাইস 50 টাকা কিন্তু এটা ট্রেড হচ্ছে 45 টাকায় l এটা দেখে স্মার্ট ইনভেষ্টর রা কিনবেই l কেউ নিষেদ করলেও শুনবে না l এখন যদি স্মার্ট ইনভেস্টরের সংখ্যা বেশি হয় তাহলে আনস্মার্ট স্বল্প সংখক ইনভেস্ট সেল দিলেও সমস্যা হবে ۔ কারণ স্মার্ট ইনভেস্টরের সংখ্যা বেশি মানে বায়ার বেশিl ঠিক তেমনই যদি স্মার্ট ফান্ড এর সংখ্যা বেশি হয় তাহলে দুই ছাড়া পীর রাগ করলো কি খুশি হলো তাতে কারো কিছু যায় আসে না l কারণ এক বেকুব রাগ করলেও আরো হাজার স্মার্ট ফান্ড ইনভেস্ট করে যাচ্ছে l তাই ওই এক দুই জনে কিছু করতে পারে না l

এখন আমাদের এখানে যেমন স্মার্ট ইনভেস্টরের সংখ্যা কম l তেমনই স্মার্ট ফান্ড এর সংখ্যা ও কম l এই জন্যই মার্কেট টা নন ব্যালান্সড আর কারেকশন টাইম ও মাঝে মাঝে দীর্গ হয় l

My Secret = 43

স্ক্রিন রিডিংয়ের আলোকে গ্যাম্বলিং পূর্ব সিমটম

------------------------------------------------------

ফ্লোর বা বটম লেভেলে বড় ট্রাঞ্জেকশন গুলার 90% ক্ষেত্রেই পজেটিভ উদ্দেশ্যে হয়ে থাকে l ওই লেভেলে ক্যান্ডেল গ্রীন না লাল সেটা মেইন বিষয় নয় মেইন বিষয় হলো ভলিউম l কারণ এই লেভেলে সাধারণত ক্ষুদ্র ইনভেষ্টর রা বড় ট্রাঞ্জেকশন করে না l এই লেভেলে দেখা যায় প্রায়ই ডিপ ট্রেড হয় অর্থাৎ ওপেন থাকে 1/2 হাজার করে বায়ার সেলার কিন্তু দেখবেন হটাৎ এক হাওলায় 10/20 হাজার ট্রেড হয়ে গেছে l

তবে এই ক্ষেত্রে এমন ট্রেড প্রতি দিন না ও হতে পারে দেখবেন এক দিন এমন ট্রেড হলেও দুই তিন দিন আর হচ্ছে না l

এমন সিমটম দেখলে নিচ্চিন্তে এন্টি দিতে পারেন l এমন আইটেম এ যেটুকু রিক্স থাকে সেই টুকু রিস্ক অন্য বিজনেসে ও আছে।

*****************************

মার্কেট ধস হওয়ার একটা প্রায় সবাই বলে যেভাবে পড়লো সে বাড়লো না l এ কথা অনেক বেখ্যা আছে l একটা নিয়ে আলোচনা করি l

যেমন কোন একটা আইটেম আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যেতে 10/15% কারেকশন বা ধস প্রয়োজন হয় l অর্থাৎ 10/15% কমলেই সে ডাউন ট্রেন্ডে চলে গেলো l আর ডাউন ট্রেন্ডে যাওয়া মানে অনেক টেকনিক্যাল ইন্ডিকেটরের কমর ভেঙ্গে যাওয়া l

যখন দেখা যায় টেকনিক্যালি ডাউন ট্রেন্ডে আছে কোন আইটেম তখন প্রায় 80/90% মানুষ আর আগ্রহ দেখায় নাl শুধু তাই নয় ! স্মার্ট মানি ও তখন আগ্রহ দেখায় না l তখন সবাই অপেক্ষা করে ওই আইটেম এর বটম এর কাছাকাছি বা বটমে আসার জন্য l

তাই দেখা যায় একটা আইটেম মার খেলো 7/10% করে কিন্তু বাড়ে 1/2 % করে l যদি ওই আইটেম পূর্বে মার্কেট লিডার থেকেও থাকে তখনো কিন্তু সেম ঘটনাই ঘটে l

এই খেতে তখন অন্য কোন মার্কেট লিডার নেতৃত্বে চলে আসে l ভাবছেন এক দুই দিনে কিভাবে মার্কেট লিডারে আসে যে কিনা আড়ালে ছিল ?

এক দুইটা মার্কেট লিডার গেলে কোন সমস্যা নাই l অন্তত ডজন খানেক মার্কেট লিডার প্রস্তুত থাকে l শুধু ওপেন হয় দুই চারটা l এই গুলার দিকে মানুষ তাকায় ও না l

*****************************


লেখকঃ HM Shamim


সূত্রঃ https://docs.google.com/document/u/0/d/19sIr-JRL23d9waSOjNMnEbn9rfjxvlESyRepcn3Q11g/mobilebasic?fbclid=IwAR33-d96g7CyVhv8R39fCwv0Fir2cNBmSEjz1X4_HB8IxZoHK5-tlmOlAc4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন